ধানের খোলপোড়া রোগ

পূর্বের পাতা
হোম / দানা জাতীয় ফসল / ধান

ধানের খোলপোড়া রোগ

  • লক্ষণঃ
  • কুশি গজানোর সময় প্রথমে ছোট গোলকার বা লম্বাটে ধরনের ধূসর রঙের জলছাপের মত দাগ পড়ে এবং তা আস্তে আস্তে বড় হয়ে উপরের দিকে সমস্ত খোল ও পাতায় ছড়িয়ে পড়ে।
  • দাগ গুলোর কেন্দ্রস্থল খয়েরী রং এবং পরিধি গাঢ় বাদামী রঙের হয়। এ অবস্থায় খোল দেখতে কিছুটা গোখড়া সাপের চামড়ার দাগের মত দেখায়।
  • ইউরিয়া সার বেশি দিলে, আবহাওয়া গরম ও সেঁত-সেঁতে হলে এবং রোগ জীবাণু জমিতে থাকলে রোগ ছাড়ায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার যথাঃ বি আর- ১০,২২,২৩, এবং ব্রি-ধান ২৯,৩২,৩৯,৪১।
  • ফসল কাঠার পর ক্ষেতের নাড়া পুড়ে ফেলা।
  • সুষম মাত্রায় সার ব্যবহার করা এবং ইউরিয়া ২-৩ কিস্তিতে প্রয়োগ করা।
  • রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে ৭-১০ দিন রাখার পর আবার সেচ দেয়া।
  • চারা একটু দুরে লাগানো। (২০/২০ সেমি)।
  • পটাশ সার ব্যবহার করা (প্রয়োজনে উপরি প্রয়োগ)।
  • প্রয়োজনে ছত্রাক নাশক ব্যবহার করা। প্রতি লিটার পানিতে ১ মিলি প্লান্টার ৩২.৫ এসসি 
  •  
  •  
  •  

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড