ধানের বীজ বা দানায় দাগ

পূর্বের পাতা
হোম / দানা জাতীয় ফসল / ধান

ধানের বীজ বা দানায় দাগ Grain Spot of Rice (Fungi and Bacteria)

লক্ষণঃ

  • এটি বীজ বাহিত রোগ।
  • দানায় কালো ফোটা থেকে শুরু করে সাদাটে, বদামী খয়েরী ও লালচে দাগও দেখা যায়।
  • অনেক দাগ শুধু বীজের বাহিরের অংশে সীমাবদ্ধ থাকে, কিছু দাগ ভিতর পর্যন্ত প্রবেশ করে।
  • ফুল ফোটার সময় ব্যাপক ঝড়/বৃষ্টি হলে এ রোগ বেশী হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগমুক্ত বীজ বপন করা।
  • আক্রমণ প্রবন জাতের ধান চাষ না করা।
  • জমিতে গান্ধী পোকার আক্রমণ প্রতিরোধ করা।
  • জমিতে বেশী ইউরিয়া সার ব্যবহার না করা।
  • রোগাক্রান্ত ধান গাছ কাটার পর পুড়িয়ে ফেলা।
  • আক্রমণ বেশী হলে ছত্রাকনাশক ব্যবহার করা যথা প্লান্টার ৩২.৫ এসসি  (০.১%), কাডিম ৫০ ডব্লিউপি (০.১%)।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড