ধানের বাকানি রোগ

পূর্বের পাতা
হোম / দানা জাতীয় ফসল / ধান

ধানের বাকানি রোগ Bakanae Disease (Fusarium moniliforme)

লক্ষণঃ

  • দুই রকম লক্ষণ দেখা যায় ১ম টি গোড়াপচা দ্বিতীয়টি বাকানি।
  • গোড়া পচা হলে গোড়ায় পচন ধরে, শিকড় বড় হয় না, ফলে গাছ দূর্বল হয়। গাছ খাটো এবং গাছের গোড়ায় সাদা বা গোলাপী ছত্রাক দেখা যায়।
  • বাকনি হলে গাছ অন্যান্য গাছের তুলনায় দুই/তিন গুণ লম্বা ও সরু হয়। গাছের কান্ডে গিট হয়। ফলন হয় না।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা ও বীজতলায় পানি ধারে রাখা।
  • আক্রান্ত গাছ দেখামাত্র তুলে নষ্ট করা।
  • বিআর- ৩ বিআর-৪, বিআর-১০, বিআর-১১ প্রভৃতি ধানের জাত ব্যবহার করা।
  • বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজ ৩ গ্রাম কাডিম ৫০ ডব্লিউপি দ্বারা শোধন করা। 

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড