ধানের ব্লাস্ট রোগ

পূর্বের পাতা
হোম / দানা জাতীয় ফসল / ধান

ধানের ব্লাস্ট রোগ Blast Disease (Pyricularia oryzae)

  • লক্ষণঃ
  • এ রোগ ধান গাছের তিনটি অংশ আক্রমণ করে যথা- পাতা, কান্ড, ও শীষ।
  • প্রথমে পাতায় ছোট ছোট ডিম্বকৃতির দাগ সৃষ্টি হয় যা পরে দু’প্রান্তে লম্বা হয়ে চোঁখের মত দেখায়।
  • দাগের চারিদিকের প্রান্ত গাঢ় বাদামী রঙের হয় এবং মধ্যভাগ সাদা ছাই রঙের ধোয়। অনেকগুলো দাগ একত্রে মিশে পাতা ঢেকে ফেলতে পারে।
  • ফসল এ রোগ কান্ডের গিট আক্রান্ত হয় এবং কালো দাগ পড়ে। আক্রমণ বেশী হলে কান্ড ভেঙ্গে পড়ে।
  • একই ভাবে দুধ অবস্থায শীষের গোড়ায় পচন দেখা দিতে পারে, শীষ ভেঙ্গে পড়ে ফলে ধান চিটা হয়।
  • Magnaporthe grisea, also known as rice blast fungus, rice rotten neck, rice seedling blight, blast of rice, oval leaf spot of graminea, pitting disease, ryegrass blast, Johnson spot, neck blast, wheat blast, and Imochi is a plant-pathogenic fungus and model organism that causes a serious disease affecting rice.
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • ভাল বীজ ব্যবহার করা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা যথাঃ বিআর ১৫,১৬,২৩,২৫, ও ব্রিধান- ২৮,৩৩।
  • বীজতলা বা জমি ভেজা রাখা।
  • ইউরিয়া কম ও পটাশ সার বেশী ব্যবহার করা।আক্রমন বেশি হলে প্লান্টার ৩২.৫ এসসি , কাডিম ৫০ ডব্লিউপি একত্রে মিশে ব্যবহার করতে হবে 

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড