ধানের টুংরো রোগ Tungro Disease of Rice (ভাইরাসজনিত রোগ)।
লক্ষণঃ
চারা অবস্থায় এ রোগের আক্রমণ শুরু হয়।
আক্রান্ত পাতায় লম্বালম্বি শিরা বরাবর হালকা সবুজ বা হালকা হলুদ রঙের রেখা দেখা যায়।
ক্রমেই তা ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পাতা হলুদ বর্ণের খাটো গাছ দেখা যায়।
জমিতে বিক্ষিপ্তভাবে কমলা-হলুদ বা হলুদ বর্ণের খাটো গাছ দেখা যায়।
ক্ষেতে বাহক পোকা সবুজ পাতা ফড়িং এর উপস্থিতি দেখা যায়।
আক্রান্ত গাছের শিকড় দূর্বল হয় এবং গাছ টান দিলে সহজেই উঠে আসে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ধানের জাত ব্যবহার করা যথাঃ বিআর- ১০,১১,১৪,১৬,২০,২২ এবং ব্রিধান- ২৪,৩৬,৩৭,৩৯,৪১।
রোগক্রান্ত গাছ দেখা মাত্র তা শিকড় সহ তুলে পুড়িয়ে ফেলা।
ক্ষেতের আশেপাশে আড়ালী ঘাস ও অন্যান্য আগাছা পরিস্কার করা।
বীজতলায় বা জমিতে হাতজালের প্রতি একশ টানে ৪০-৫০ টা সবুজ পাতা ফড়িং পাওয়া গেলে অনুমোদিত বালাইনাশক যেমন –কাডিম ৫০ ডব্লিউপি (প্রতি হেক্টরে ১ কেজি), সিমসেন (প্রতি লিটার পানিতে ২ গ্রাম) প্রয়োগ করতে হবে।