এ রোগ সাধারণত কুশি গজানোর শেষ অবস্থায় মাঠে দেখা যায়।
রোগের জীবাণু মাটিতেই বাস করে। সেচের পানি দ্বারা রোগের জীবাণু কান্ডে আক্রমণ করে।
প্রথমে কুশির বহিঃ খোলে ছোট আয়তকার কালো কালো দাগ দেখা যায়। পরে এ দাগ ভিতরের খোলে ও কান্ডে প্রবেশ করে। কান্ড পচিয়ে দেয় বলে গাছ ঢলে পড়ে ফলে ধান চিটা ও অপুষ্ট হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে পরে আবার পানি দেয়া।