এ রোগের আক্রমণে ফলের গায়ে আলপিনের মাথার মত ছোট ছোট দাগ পড়ে।
অনেক দাগ একত্রিত হয়ে বড় দাগের সৃষ্টি হয়।
ফলের আক্রান্ত অংশ শুকনো ও খসখসে হয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত ফল ছাটাই করে ধ্বংস করা।
গাছের নিচে পড়া ফল, পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা।
দু একটি ফল আক্রান্ত হলেই কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক যেমন: কাডিম ৫০ ডব্লিউপি ১০ লি. পানিতে ১০গ্রাম মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা। স্প্রে করার এক মাসের মধ্যে ফল খাওয়া যাবেনা।