লেবুর স্ক্যাব বা দাদ রোগ

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / লেবু

লেবুর স্ক্যাব বা দাদ রোগ

  • লক্ষণঃ
  • এ রোগের আক্রমনে ফলে উচু দাগ পড়ে কখনও কখনও পাতা ও কান্ডে দাগ দেখা যায়।
  • আক্রান্ত পাতার নিচের দিকে স্পর্শ করলে খসখসে লাগে।
  • লেবুর পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমন এ রোগ ডেকে আনে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছ তুলে ধ্বংস করা।
  • গাছের পাতা শুকনো থাকা আবস্থায় বাগানের পরিচর্যা করা ও বাগান পরিচ্ছন্ন রাখা।
  • লেবুর পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমন প্রতিহতের জন্য ব্যবস্থা নেয়া যেমন: শীতের সময় বিশেষ করে জানুয়ারি- ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিতে হয় ।
  • প্রতি লিটার পানিতে ১২০ মিলিলিটার নিমের খৈলের নির্যাস বা নিম তেল মিশ্রিত করে আক্রান্ত গাছে ভাল ভাবে পাতা ভিজিয়ে স্প্রে করে এই পোকা দমন করা যায় ।
  • ১০-২০লিটার পানিতে ১ কেজী নিমের খৈল মিশিয়ে ১৫ দিন অন্তর স্প্রে করলে এ পোকা দমন হয় ।
  • তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করে দিলেও এ পোকা দমন হয় ।
  • আক্রমণ বেশি হলে এ পোকা দমনের জন্য দোতারা ২৫ ডব্লিউজি ১ গ্রাম  হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
  • প্লান্টার ৩২.৫ এসসি ১০ লি. পানিতে ১০ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড