এ রোগ হলে পাতায় বাদামী দাগ দেখা যায়, ক্রমেই দাগের সংখ্যা বাড়ে এবং পাতার কিনারা পুড়ে যাওয়ার মত হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করা।
ছত্রানাশ ৮০ ডব্লিউপি বা কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। কচুর পাতা অত্যন্ত পিচ্ছিল, এজন্য স্প্রে করার সময় পানিতে ছত্রাক নাশকের সাথে ২-৩ গ্রাম গুড়া সাবান মিশিয়ে দিতে হবে।
আক্রান্ত ক্ষেত থেকে চারা বা কন্দ পরের বার রোপনের জন্য ব্যবহার করবেন না ।