ফেলনের পাতার দাগ রোগ

পূর্বের পাতা
হোম / ডাল জাতীয় ফসল / ফেলন

ফেলনের পাতার দাগ রোগ (ছত্রাকজনিত রোগ)

  • লক্ষণঃ
  • ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
  • এ রোগে পাতায় বৈশিষ্টপূর্ণ দাগ দেখা যায়। দাগের কেন্দ্র বাদামি বা সাদাটে এবং কিনারা কালচে ও হলুদ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করে মাটিতে পুতে ফেলা বা পুড়ে ফেলা।
  • কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।
  • অতি ঘন করে ফেলন লাগাবেন না।
  • বপনের পূর্বে বীজ শোধন করা (কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম প্রতি কেজি বীজ) বা ট্রাইকোডারমা ভিড়িডি ( ৩-৪ গ্রাম/ কেজি বীজ) দ্বারা শোধন করা ।
  • সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করুন।
  • ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ ধ্বংস করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড