পানিকচু পাতা ঝলসানো রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / পানিকচু

পানিকচু পাতা ঝলসানো রোগ

লক্ষণ

  • আক্রান্ত পাতায় প্রথমে ছোট কাল দাগ দেখা যায় যা দ্রুত বৃদ্ধি পেয়ে হলুদ প্রান্তযুক্ত বাদামী বর্ণে পরিণত হয়।
  • আক্রান্ত স্থানে চক্রাকার বলয়ের সৃষ্টি হয় এবং তা হতে হলুদ বর্ণের পুঁজ  বের হয়ে আসে, যা পরবর্তীতে শুকিয়ে গাঢ় বেগুনী বর্ণ ধারণ করে।
  • কিছু কিছু রোগাক্রান্ত টিস্যু সাদা বর্ণের স্পোরাঞ্জিয়া বেষ্টিত থাকে। পরবর্তীতে দাগগুলো বৃদ্ধি পায় এবং অনেকগুলো দাগ একত্রিত হয়ে (সাধারণত পাতার প্রান্ত বরাবর) পুরো পাতায় ছড়িয়ে পড়ে।
  • আক্রান্ত পাতায় অনিয়মিত আকার ও আকৃতির দাগ দেখা যায়। মাঝে মাঝে এ রো গের আক্রমণের ফলে পেটিউলে ছোপ ছোপ ভেজা দাগ দেখা যায়। পরবর্তীতে সম্পূর্ণ গাছ ও পাতা পুড়ে যায়।
  • সংরক্ষিত কন্দে এ রোগের আক্রমণে ধূসর বাদামী হতে কালচে নীল রঙের দাগ দেখা যায়।
  • এ দাগগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে একত্রিত হয়ে সমস্ত কন্দ পচে যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • এই রোগের অন্যতম উৎস হল আক্রান্ত বীজ। বীজে সাধাণত ছত্রাকটির মাইসেলিয়াম এ থাকে, তাই রোগ দমনের জন্য রোগমুক্ত এলাকা থেকে সুস্থ বীজ সংগ্রহ করা।
  • গাছের রোগাক্রান্ত পাতা ছেঁটে ফেলা এবং ফসল সংগ্রহের পর জমিতে পড়ে থাকা কন্দ ও পাতা ধ্বংস করা।
  • জমিতে রোগ দেখা মাত্রই ছত্রাকনাশক যেমন-উপশম ৭৮ ডব্লিউপি বা ছত্রানাশ ৮০ ডব্লিউপি বা কাডিম ৫০ ডব্লিউপি গোল্ড নামক ছত্রাকনাশক ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০-১২ দিন অন্তর স্প্রে করা।
  • পরিষ্কার চাষাবাদ ও শস্য পর্যায় অবলম্বন করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড