পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে । আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করুন।।
ক্ষেত পরিস্কার রাখুন এবং পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা রাখুন।
ছত্রাকনাশক যেমন: উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/ লিটার হারে অথবা সালফার ছত্রাক নাশক যেমন ভিটাসালফ ৮০ ডব্লিউডিজি ২ গ্রাম অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশ যেমন: কাডিম ৫০ ডব্লিউপি ১ গ্রাম/ লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
এলোপাতারি বালাইনাশক ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না।