স্কোয়াশের ব্লোজম এন্ড রট রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / স্কোয়াশ

স্কোয়াশের ব্লোজম এন্ড রট রোগ

লক্ষণঃ

  • আক্রান্ত গাছে প্রথমে কচি স্কোয়াশ নিচের দিকে পচন দেখা দেয়।
  • ধীরে ধীরে পুরো ফলটিই পচে যায় ।
  • সাধারণত আম্লীয় মাটিতে বা ক্যালসিয়ামের অভাব আছে এমন জমিতে এ রোগ দেখা যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ক্ষেতে পরিমিত সেচ দেয়া ।
  • গর্ত বা পিট প্রতি ৫০ থেকে ৮০ গ্রাম সাদিক জিপসাম সার প্রয়োগ করা ।
  • একই জমিতে বার বার একই সবজি আবাদ করবেন না।
  • জমিতে শতাংশ প্রতি চার কেজি হারে সাদিক ডি-পাউডার প্রয়োগ করলে পরপর আর তিন বছর প্রয়োগ করতে হবেনা।
  • পরাগায়ন ঠিকমত না হলেও অনেকসময় কচি ফল পচে যায়। তাই সম্ভব হলে ফুল আসার পর হাত দিয়ে পরাগায়ন করে দিন।
  • অম্লীয় বা লাল মাটির ক্ষেত্রে জমিতে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন প্রয়োগ করা।
  • মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার ব্যবহার করা।
  • সতর্কতা: অনেক সময় ফলের মাছি পোকার আক্রমণেও এরকম পচন দেখা যায়। সে ক্ষেত্রে আক্রান্ত ফলটি কাটলে কীড়া দেখতে পাওয়া যায়।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড