এ রোগ দেখা দিলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায় এবং ফলের উপর ছত্রাকের আস্তরণ পড়ে।
এক সময় ফল পচে যায় এবং গাছ মারা যেতে পারে।
পটাশের ঘাটতি জনিত জমিতে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। তাই পটাশের ঘাটতি জনিত জমিতে শতাংশ প্রতি ৩০০ গ্রাম পটাশ প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যেতে পারে ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
মাটিতে ট্রাইকো-কম্পোস্ট ব্যবহারের ফলে এ রোগের প্রকোপ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়।