তুলা গাছের পাতার কোনাচে রোগ

পূর্বের পাতা
হোম / আঁশ জাতীয় ফসল / তুলা

তুলা গাছের পাতার কোনাচে রোগ Angular Leaf Spot of Cotton (Xanthomonas malvacearum), ব্যাকটেরিয়াজনিত রোগ।

  • লক্ষণঃ
  • প্রথমে পাতার উপরে ছোট ছোট পানিতে ভেজার মতো দাগ পড়ে।
  • ক্রমেই দাগগুলো বড় হয় এবং দাগগুলো প্রথমে বাদামী ও পরে কালো রঙ ধারন করে।
  • আক্রান্ত পাতা মরে যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • রোগমুক্ত বীজ ব্যবহার করা।
  • বীজ বপনের পূর্বে শোধন করা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের তুলা চাষ করা।
  • আক্রান্ত পাতা, কান্ড, গাছ ও ফল সংগ্রহ করে নষ্ট করা।
  • আক্রান্তের হার বেশি হলে প্লান্টার ৩২.৫ এসসি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। 

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড