সয়াবিনের পাউডারী মিলডিউ রোগ

পূর্বের পাতা
হোম / তৈল জাতীয় ফসল / সয়াবিন

সয়াবিনের পাউডারী মিলডিউ রোগ (ছত্রাকজনিত রোগ)

  • লক্ষণঃ
  • পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে ।
  •  আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করুন।
  • ক্ষেত পরিস্কার রাখুন এবং পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা রাখুন।
  • ছত্রাকনাশক যেমন:উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে অথবা সালফার ছত্রাক নাশক যেমন ভিটা সালপ ৮০ ডব্লিউডিজি ৪ গ্রাম অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশ যেমন: কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম/ লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
  • আগাম বীজ বপন করুন।
  • সুষম সার ব্যবহার করুন।
  • রোগ প্রতিরোধী জাত যেমন: বারি উদ্ভাবিত/ অন্যান্য উন্নত জাতের চাষ করুন।
  • বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড