Meloidogyne incognita ও Meloidogyne javanica নামক কৃমি দ্বারা এ রোগ হয়।
লক্ষণঃ
আক্রান্ত গাছের শিকড়ে গিঁট সৃষ্টি এই রোগের প্রদান লক্ষণ।
প্রাথমিক অবস্থায় এই গিট ছোট থাকে। কিন্তু আস্তে আস্তে তা বেশ বড় হয় এবং শেষ পর্যন্ত গাছের সম্পূর্ণ শিকড়ই গিঁটে পরিণত হতে পারে।
পাতা হালকা সবুজ হয়ে গাছের বৃদ্ধি কমে যায়। ফুল ফল ধরা কমে যায়।
রৌদ্রের সময় গাছে পানির অভাব দেখা যায়।
এই রোগে আক্রান্ত গাছ অতি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয়। গিঁট স্থানে অনেক স্ত্রী কৃমি থাকে। একেকটি স্ত্রী কৃমি ৪-৫৫ শত ডিম পাড়ে।
এই ডিম থেকে বাচ্চা জন্মিয়ে আরো বেশি আক্রমণ করে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
শিমের শিকড়ের গিঁট রোগ দমনের জন্য মুরগির বিষ্টা (১০ টন/হেক্টর) অথবা সরিষার খৈল (৮০০ কেজি/হেক্টর) এবং এর সাথে ফুরাডন (৪৫ কেজি/হেক্টর) হারে জমিতে প্রয়োগ করা।