শালগমের শিকড় পচা রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / শালগম

শালগমের শিকড় পচা রোগ

  • লক্ষণঃ
  • এ রোগ হলে গাছের শিকড় পচে যায় ও গাছ মারা যায় ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • পরিমিত সেচ ও পর্যাপ্ত জৈব সার প্রদান করা ও পানি নিষ্কাশনের ভাল ব্যবস্থা রাখা।
  • সরিষার খৈল ৩০০ কেজি/ হেঃ হারে জমিতে প্রয়োগ করা
  • প্রতি লিটার পানিতে উপশম ৭৮ ডব্লিউপি বা কাডিম ৫০ ডব্লিউপি গ্রুপের ছত্রাকনাশক যেমন: উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম বা কাডিম ৫০ ডব্লিউপি ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে মাটিসহ ভিজিয়ে দেয়া।
  • বীজতলায় হেঃ প্রতি ২.০ টন ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করা ।
  • বপনের আগে প্রতি কেজি বীজে ২-৩ গ্রাম কাডিম ৫০ ডব্লিউপি মিশিয়ে বীজ শোধন করে নিন।
  • লাল মাটি বা অম্লীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন প্রয়োগ করুন (প্রতি তিন বছরে একবার)।
  • বীজ বপনের আগে বীজতলায় বা ক্ষেতে শুকনো কাঠের গুড়া ৩ ইঞ্চি পুরু করে বিছিয়ে পোড়ানো।
  • মাটি সোলারাইজেশন করা- রোদের সময় মাটি পলিথিন দিয়ে ঢেকে রাখা।
  • একই জমিতে বার বার শালগমের চাষ করবেন না।
  • দিনের বেশির ভাগ সময় ছায়া পড়ে এমন জমিতে শালগমের চাষ করবেন না।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড