পুইশাকের কৃমিজনিত শিকড় গিট রোগ বা রুটনট নেমাটড

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / পুঁইশাক

পুইশাকের কৃমিজনিত শিকড় গিট রোগ বা রুটনট নেমাটড

  • লক্ষণ :
  • আক্রান্ত গাছ ছোট, দুর্বল ও হলদে হয়ে যায়।
  • শিকড়ে ছোট ছোট গিট দেখা যায় ।
  • গিটগুলো আস্তে আস্তে বড় হয় ।
  • রোগাক্রান্ত শিকেড়ে সহজেই পচন ধরে ।
  • মাটিবাহিত অন্যান্য রোগের প্রকোপ বাড়ে ।
  • একসময় গাছ মরে যায় ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • সাইথ্রিন প্লাস ৫৫ ইসি প্রতি লিটারে ২ এম এল হারে ব্যবহার করে কৃমি রোগ দমনে করা যায় ।
  • একই জমিতে বারবার পুইশাক চাষ করবেন না।
  • চারা উৎপাদনের আগে বীজতলায় ৬ সেঃমি পুরু-স্তরে কাঠের গুড়া বিছিয়ে দিযে পুড়িয়ে কৃমি ও অন্যান্য রোগ জীবাণু দমন করুন।
  • বীজ বা চারা লাগানোর তিন সপ্তাহ আগে হেক্টর প্রতি আধা পচা মুরগীর বিষ্ঠা ৫-১০ টন ও সরিষার খৈল ৩০০-৬০০ কেজি প্রয়োগ করে 
  • জমিতে পচালে কৃমি দমন করা যায় ।
  • জমিতে কয়েকবার দানাদার শস্য আবাদ করে জমির শিকড় গিট কৃমি কমিয়ে আবার পুইশাক চাষ করা যায় ।
  • ফসলি জমিতে গাদা ফুলের চাষ করেও কৃমির বংশ বিস্তার কমানো যায় ।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড