এ রোগের আক্রমনে পাতায় , ফলে ও কান্ডে লালচে মরিচার মত একধরনের উচু দাগ দেখা যায়।
একধরণের সবুজ শৈবালের আক্রমণে এ রোগ হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
গাছের নিচের ঝরা পাতা অপসারণ করা ।
কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাক নাশক যেমন, কুপ্রাভিট ১০ লি. পানিতে ২০ গ্রাম মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা অথবা বর্দোমিক্সার ( ১০০ গ্রাম চুন + ১০০ তুত +১০ লিটার পানি )১৫ দিন পর পর স্প্রে করলে এ রোগের তীব্রতা কমে যায় ।
রোগের আক্রমণ যেহেতু বর্ষাকালে ব্যাপকতা লাভ করে তাই বর্ষার শুরুতেই স্প্রে করা উচিত ।