কলা পচা রোগ

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / কলা

কলা পচা রোগ

রোগের কারণঃ

Colletotrichum musae  নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে।

লক্ষণঃ

  • প্রথমে কলার গায়ে ছোট ছোট হালকা বাদামী থেকে কালো দাগ দেখা যায়। 
  • দাগগুলো দাবানো থাকে।
  • শেষের দিকে ছোট ছোট দাগগুলো একসাথে মিলিত হয়ে বড় আকার ধারণ করে। এর ফলে কলার আয়ুষ্কাল কমে যায়। 

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • কলার কান্দি সংগ্রহের পর বৃষ্টি ( জিবেরেলিক এসিড) প্রতি লিঃ পানিতে ২ মিলি হারে স্প্রে করলে  কলার সংগ্রহোত্তর পচন রোগ দমন করা যায় এবং স্থায়িত্বকাল বৃদ্ধি পায়।  অথবা ৫২০সে. থেকে ৫৪০ সে. উত্তপ্ত পানির মধ্যে ৫ মিনিট চুবিয়ে রাখলে কলার সংগ্রহোত্তর পচন রোগ দমন করা যায় এবং স্থায়িত্বকাল বৃদ্ধি পায়।
  • ডিটারজেন্টের ৫% দ্রবণের মধ্যে কলার কান্দি ৩ মিনিট চুবিয়ে রাখলে কলা পচা রোগ হতে রক্ষা করা যায় এবং কলার স্থায়িত্বকাল বৃদ্ধি পায়।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড