জামরুলের শুটিমোল্ড রোগ

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / জামরুল

জামরুলের শুটিমোল্ড রোগ

  • লক্ষণঃ
  • এ রোগের আক্রমনে পাতায় , ফলে ও কান্ডে কাল ময়লা জমে। খোসা পোকা, মিলিবাগ বা সাদা মাছির আক্রমন এ রোগ ডেকে আনে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
  • মিলিবাগ বা সাদা মাছির আক্রমন এ রোগ ডেকে আনে তাই এদের দমনের জন্য ইমপ্রাইড ১৭.৮ এস এল ১ মি.লি / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
  • প্লান্টার ৩২.৫ এসসি ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।
  • বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
  • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
  • পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ( উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/লি.) ও একটি কীটনাশক (ইবাল্যামডা ২.৫ ইসি ২ গ্রাম/লি.) দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।
  • নিয়মিত বাগান পরিদর্শন করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড