এ রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে দেখা যায়।
এ রোগটি ছত্রাকের আক্রমনে হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত সেচ প্রদান করা।
সময়মত প্রুনিং করে, আক্রান্ত অংশ অপসারণ করে গাছ পরিস্কার পরিচ্ছন্ন রাখা। কিছুটা সুস্থ অংশসহ অক্রান্ত অংশ কেটে পুরে ফেলা এবং কর্তিত অংশে ছত্রাক নাশক কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
রোগ সহনশীল জাতের চাষ করুন।
ফুল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম / লি. হারে ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।