গমের বীজের কাল দাগ রোগ

পূর্বের পাতা
হোম / দানা জাতীয় ফসল / গম

গমের বীজের কাল দাগ রোগ Black Point of Wheat (Bipolaris sorokiniana or Alternaria spp.)

  • লক্ষণঃ
  • এ রোগের কারণে গম বীজের উপরিভাগে বিভিন্ন আকারের বাদামী অথবা কালো দাগ পড়ে।
  • বীজের ভ্রণাংশেও বাদামী থেকে কালচে বাদামী রঙের দাগ পড়ে এবং পরবর্তী সময়ে দাগ সম্পূর্ণ বীজে ছড়িয়ে পড়ে। ফলে ভ্রুণ আক্রান্ত হয় এবং অংকুরোদগম ক্ষমতা কমে যায়।
  • গমের দানা গঠনের সময় বা কর্তনের কয়েকদিন আগে বাতাসের অধিক আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা এ রোগ বিস্তারের জন্য সহায়ক।
  • কাল দাগ পড়ায় বাজারে বীজের মূল্যও হ্রাস পায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • উপযুক্ত সময়ে (১৫-৩০ নভেম্বর) বীজ বপন করা।
  • পাকার পরে দেরী না করে বৃষ্টির আগেই ফসল কর্তন করা।
  • কাডিম ৫০ ডব্লিউপি (২ গ্রাম/কেজি) দ্বারা বীজ শোধন করা।
  • প্লান্টার ৩২.৫ এসসি নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হিসাবে মিশিয়ে শীষ বের হওয়ার সময় একবার এবং এর দুই সপ্তাহ পর আর একবার গাছে প্রয়োগ করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড