Protomyces macrospores নামক ছত্রাকের কারণে এ রোগ হয়।
লক্ষণঃ
বায়ু, মাটি ও বীজের মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে।
প্রথমে কান্ডের মধ্যে একটু ফোলা অংশ দেখা যায়।
ক্রমান্বয়ে এই ফোলা অংশ বৃদ্ধি পেয়ে সমস্ত কান্ড, শাখা প্রশাখা ও পুষ্প মঞ্জুরীতে ছড়িয়ে পড়ে এবং শুকিয়ে মারা যায়।
পাতা শুকিয়ে খড়ের মত হয় এবং ফল ও বীজ ফুলে বড় হয়ে যায়।
এই রোগের আক্রমণ ফুল আসার ঠিক ৫-৭ দিন পূর্বে শুরু হয়ে ফসল কর্তন পর্যন্ত প্রভাবিত হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
ধনিয়ার বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজের সাথে ২ গ্রাম কাডিম ৫০ ডব্লিউপি মিশিয়ে বীজ শোধন করা।
ফুল আসার ৫-৭ দিন পূর্বে প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম এ রোগ দমনের জন্য প্লান্টার ৩২.৫ এসসি মিশিয়ে গাছের গোড়ায় ২ বার ও সমস্ত গাছে ৩ বার ৭-১০ দিন পর পর স্প্রে করা।রা।