আক্রান্ত পাতার উপর হলদে ও গাঢ় সবুজ মিশ্র মোজাইক দাগ পড়ে এবং পাতার শিরা সাদা দেখায়।
দূর থেকে সমগ্র আক্রান্ত মাঠ হলদে বলে মনে হয়।
ভাইরাসের বাহক পোকা সাদা মাছি এ রোগ ছড়ায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে নষ্ট অথবা পুড়ে ফেলা।
আক্রান্ত ক্ষেত থেকে বীজ স সংগ্রহ না করা।
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের চাষ করা।
বাহকপোকা (জ্যাসিড/সাদা মাছি) দমনের জন্য অনুমোদিত বালাইনাশবক ব্যবহার করা যথা পাইপ্রাইড ৬৮ ডব্লিউডিজি ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালভাবে স্প্রে করতে হবে ।