ডালিমের ফল শুকিয়ে যাওয়া সমস্যা

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / ডালিম

ডালিমের ফল শুকিয়ে যাওয়া সমস্যা

লক্ষণঃ

  • এ রোগের আক্রমনণে কচি ফল শুকিয়ে যায়।
  • ছত্রাকের কারণে বা শরীরবৃত্তীয় কারণে এ সমস্যা হয়ে থাকে ।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত ফল, পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
  • গাছের নিচে পড়া ফল, পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা।
  • সুষম সার প্রয়োগ করা এবং খরার মৌসুমে পরিমিত সেচ দেওয়া।
  • ফল মটর দানার মত আকারের হলে – প্লান্টার ৩২.৫ এসসি ১০ লি. পানিতে ১০ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা। স্প্রে করার এক মাসের মধ্যে ফল খাওয়া যাবেনা।
  • বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
  • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
  • পরিস্কার করার পর একাট ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
  • নিয়মিত বাগান পরিদর্শন করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড