বেগুনের ছত্রাকজনিত ঢলে পড়া রোগ Wilt of Brinjal (Fusarium oxysporum) ছত্রাক রোগ।

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / বেগুন

বেগুনের ছত্রাকজনিত ঢলে পড়া রোগ Wilt of Brinjal (Fusarium oxysporum) ছত্রাক রোগ।

  • লক্ষণঃ
  • আক্রান্ত গাছের পাতা হলুদ ভাব হয়।
  • গাছের এক প্রান্ত ঢলে পড়ে এবং ধীরে ধীরে অন্য প্রান্ত ঢলে পড়ে।
  • চুড়ান্ত ভাবে সম্পূর্ণ গাছটি ঢলে পড়ে এবং শুকিয়ে যায়।
  • উভয় ক্ষেত্রে ভ্যাসকুলার বান্ডেল বিবর্ণ হয় এবং পচে যায়।
  • খাদ্য ও পানি চলাচল ব্যাহত হয়।
  • গাছের কিছু ডাল শুকিয়ে যায়, কিছু ডাল ভালো থাকে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • শস্য পর্যায় ক্রম অবলম্বন করা।
  • আক্রান্ত গাছ তুলে গর্তে পুঁতে বা পুড়ে ফেলা।
  • প্রতি লিটার পানিতে ৪ গ্রাম ট্রাইকোডারমা ভিড়িডি বা হারজেনিয়াম মিশিয়ে ১৫-২০ মিনিট চারা শোধন করা।
  • চাষের পূর্বে জমিতে প্রতি শতাংশ ১-২ কেজি ডলো চুন বা পাথরের চুন ব্যবহার করা।
  • প্রথমে গাছ আক্রান্ত হলে উপশম ৭৮ ডব্লিউপি - ২ গ্রাম/লিটার এবং সিমসেন ২ গ্রাম/লিটার হারে পানিতে  একসাথে মিশিয়ে ৫-৭ দিন পর পর  স্প্রে করা।
  •  

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড