পেনালিন ৩৩ ইসি

পূর্বের পাতা
হোম / বালাইনাশক সমাধান / আগাছানাশক

পেনালিন ৩৩ ইসি

  • পেনালিন ৩৩ ইসি কি ? 
  • পেনালিন ৩৩ ইসি একটি নির্বাচিত প্রি এবং আর্লি পোস্ট ইমারজেন্স আগাছানাশক।এর প্রতি কেজিতে ৩৩০ গ্রাম পেন্ডিমেথালিন সক্রিয় উপাদান হিসাবে বিদ্যমান। এটি আলু, পিঁয়াজ, রসুন, ধনিয়ার জমির অধিকাংশ একবর্ষজীবি ঘাস এবং চওড়া পাতাবিশিষ্ট আগাছার অঙ্কুরোদগমে বাধা প্রদান করে আগাছাকে সফলভাবে দমন করে।
  • পেনালিন ৩৩ ইসি কিভাবে কাজ করে ? 
  • পেনালিন ৩৩ ইসি বিভিন্ন ফসলের আগাছা জন্মানোর পূর্বেই প্রয়োগ করা হয় ফলে আগাছার বীজের অংকুরোদ্গম বন্ধ হয়ে যায়।ইহা অংকুরোদ্গমশীল আগাছার মূল ও পাতা দ্বারা শোষিত হয়ে আগাছাকে মেরে ফেলে।আগাছা জন্মানোর আগে(Pre-Emergence) মাটিতে স্প্রে করা হলে আগাছার বীজ অংকুরোদগম হওয়ার সময় মূল ও কচিপাতা দ্বারা শোষিত হয়ে আগাছার কোষ বিভাজন (Cell Division) এবং কোষ দীর্ঘায়তকরণে (Cell Elongation) বাধার সৃষ্টি করে। ফলে অংকুরোদগমের সময় সদ্য গজানো আগাছা মারা যায়।
  • প্যাকিং সাইজ :  ১০০ মিলি, ৪০০ মিলি ও ১ লিটার 
  • সাবধানতাঃ বালাইনাশক ব্যবহারের ব্যবহারেরপূর্বে বোতলের গায়ে লি­খিত নির্দেশাবলীভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
  • ব্যবহার ক্ষেত্রঃ
ফসলআগাছাপ্রোয়োগমাত্রা
ধান, আলু   অধিকাংশ একবর্ষজীবি ঘাস (যেমন- দূর্বা,  মুথা) এবং চওড়া পাতাবিশিষ্ট আগাছা (যেমন- বথুয়া)

 

৪০ মিলি ১০ লিটার পানিতে

 

পেঁয়াজঅধিকাংশ একবর্ষজীবি ঘাস (যেমন- দূর্বা,  মুথা)  এবং চওড়া পাতাবিশিষ্ট আগাছা (যেমন- বথুয়া) 

 

২০ মিলি ১০ লিটার পানিতে

 

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড