শসার শিকড়ের গিঁট রোগ – Root Knot Disease of Cucumber

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / শসা

শসার শিকড়ের গিঁট রোগ – Root Knot Disease of Cucumber

  • রোগের কারণঃ
  • Meloidogyne incognita নামক কৃমি দ্বারা এই রোগ হয়।
  • লক্ষণঃ
  • আক্রান্ত গাছের শিকড়ে গিঁট সৃষ্টি এই রোগের প্রধান লক্ষণ। কৃমি রস শোষণ করে জীবন ধারণ করে। এর ফলে কৃমি দ্বারা আক্রান্ত গাছকে রুগ্ন ও দুর্বল মনে হয়।
  • প্রথমে ছোট গিঁট তৈরি করে পরে আস্তে আস্তে তা বেশ বড় হয় এবং শেষ পর্যন্ত গাছের সম্পূর্ণ শিকড়ই গিঁটে পরিণত হতে পারে।
  • পাতা হালকা সবুজ হয়ে গাছের বৃদ্ধি ও ফুল ধরা কমে যায়।
  • রৌদ্রের সময় গাছে পানির অভাব দেখা যায়। গিঁটে অনেক স্ত্রী কৃমি থাকে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • জমিতে শসা লাগানোর ২০ দিন পূর্বে মুরগির বিষ্ঠা ১০ টন/হেক্টর এবং ফুরাডান ৪৫ কেজি/হেক্টর অথবা সরিষার খৈল ৮০০ কেজি/হেক্টর হারে প্রয়োগ করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড