গাজরের ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / গাজর

গাজরের ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ

  • লক্ষণঃ
  • আক্রান্ত পাতার কিনারায় হলুদ-বাদামি থেকে বাদামী রংগের ছোট ছোট দাগ দেখা যায়।
  • ধীরে ধীরে একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগ হয় এবং পাতায় ছড়িয়ে পড়ে।
  • পাতার ঝলসে যায় এবং আগা বাঁকা হয়ে যায় ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আগাম বীজ বপন করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • রোগ প্রতিরোধী জাত যেমন: বারি জাতের চাষ করা।
  • কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
  • উপশম ৭৮ ডব্লিউপি  ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা 
  • স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
  • আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না।
  • আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড