ডাটার সাদা মরিচা বা রাস্টরোগ – Rust Disease of Amaranthus

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / ডাঁটা

ডাটার সাদা মরিচা বা রাস্টরোগ – Rust Disease of Amaranthus

  • রোগের কারণঃ
  • Albigo candida নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • প্রথমে পাতার নীচের দিকে সাদা ছত্রাকের ফোলা ফোলা ছোট দানা দেখা যায় এবং পরবর্তীতে পুরো পাতায় ছড়িয়ে যায়।
  • জায়গাটুকু খুলে পড়ে এবং পাতা ছিদ্রযুক্ত দেখায়।
  • রৌদ্রময় দিনে ও জমিতে কম রস থাকলে গাছ ঢলে পড়ে।
  • আক্রান্ত ফসলের বীজ চিটা হয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করা।
  • ফসলে পরিত্যক্ত অংশ পুড়ে নষ্ট করা।
  • সুষম সার প্রয়োগ করতে হবে।
  • সময়মত সেচ প্রদান করতে হবে।
  • প্লান্টার ৩২.৫ এসসি ৫ মিলিলিটার অথবা ২০ গ্রাম ছত্রানাশ ৮০ ডব্লিউপি প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নীচের দিকে ১০ দিন পর পর দুবার স্প্রে করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড